,

জাতীয় পার্টির মন্ত্রী বলায় চটেছেন মুহিত

news-image

‘জাতীয় পার্টির মন্ত্রী’ বলায় চটেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ক্ষুব্ধ মুহিত আবার তাকে জাতীয় পার্টির মন্ত্রী বললে ব্যবস্থা নেবেন বলে এক এমপিকে হুমকিও দিয়েছেন।

সোমবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী আলোচনায় অর্থমন্ত্রী তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য রোববার মুহিতের কড়া সমালোচনা করেছিলেন। সোমবার বক্তব্যে জাতীয় পার্টির সেলিম উদ্দিন অর্থমন্ত্রী মুহিতকে ‘জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন’ বলে উল্লেখ করেন।

পরে তিনি বলেন, আমি আগে কয়েকবারই বলেছি। জাতীয় পার্টির সদস্যরা অস্বীকার করেছেন। আমি কোনোদিন জাতীয় পার্টির সদস্য ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। জেনারেল এরশাদের সামরিক সরকারের মন্ত্রী ছিলাম। জাতীয় পার্টির তখন জন্মও হয়নি। আশা করি তারা মনে রাখবেন। যদি মনে না রাখেন তবে আমি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

সোমবার অর্থমন্ত্রীর বক্তব্যের পর সম্পূরক বাজেটের বিভিন্ন মঞ্জুরি দাবি এবং এর উপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ পুনরায় প্রসঙ্গটি তুলে বলেন, জাতীয় পার্টির বহু পূর্বেই জেনারেল এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী হিসেবে বাজেট দিয়েছেন। আমরা এটা রেকর্ডে রাখতে চাই, তিনি (মুহিত) আমাদের জাতীয় পার্টির কখনোই সদস্য ছিলেন না। আরও আশ্বস্ত করতে চাই আপনার মতো একজন জ্ঞানী-গুণী মানুষকে ভবিষ্যতে জাতীয় পার্টি কখনোই স্থান দেবে না। এর জন্য আপনাকে আদালতে যেতে হবে না। সেলিম উদ্দিন বলেন, অর্থমন্ত্রী যেভাবে ধমকিয়েছেন… সহকর্মী হিসেবে এভাবে ধমকানোর সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড