,

অব্যাহত হ্যাকের কবলে বিটকয়েনে ক্ষতি ২.৩ বিলিয়ন ডলার

news-image

ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন সম্প্রদায়ের মনোযোগ দেয়ার সময় এসে গেছে। কারণ ক্রমাগত হ্যাকের কবলে পড়ে ইন্টারনেট ভিত্তিক এই আধুনিক মুদ্রা ব্যবস্থায় ক্ষতির পরিমাণ ২.৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। হ্যাক ছাড়াও অসংখ্য জালিয়াতির ঘটনা ঘটছে। ফলে এধরনের মুদ্রা ব্যবস্থা নিয়ে লেনদেনের ক্ষেত্রে ভীতি কাটছে না। ব্লুমবার্গ

তবে যারা বিটকয়েনের ওপর আস্থা রাখছেন তারা বলছেন, ভাসমান মুদ্রার স্থান দখল করে নেবে এধরনের মুদ্রা। যেকোনো ধরনের নতুন মুদ্রা বাজারে এলে আস্থা পেতে বিলম্ব হয়, সংশয় থাকে, বিটকয়েনের ব্যাপারেও তাই ঘটছে। বরং বিটকয়েন আরো নিরাপদ, ব্যক্তিগত গোপণীয়তা বেশি রক্ষা করে, খরচ পড়ে কম এবং অনেক বেশি স্বাধীনভাবে লেনদেন করা যায়।

ক্রেডিট কার্ড খাত থেকে বলা হচ্ছে মুদ্রা ব্যবহারকারীদের মানসিক নিরাপত্তা বা স্বস্তি রক্ষা জরুরি। এজন্যে বিটকয়েন থেকে ক্রেডিটকার্ডকে সামনে রাখছেন তারা। সর্বশেষ দক্ষিণ কোরিয়ায় বিটকয়েন হ্যাক বা জালিয়াতিতে খেসারত দিতে হয়েছে ৪০.২ মিলিয়ন ডলার। ধারাবাহিকভাবে প্রতিমাসে এধরনের বিটকয়েন জালিয়াতির মধ্যে এবছর সবচেয়ে বড় হ্যাকের ঘটনা ঘটে এধরনের মুদ্রা লেনদেনে। তাই আমানতের ক্ষেত্রে ইন্স্যুরেন্স বা ক্রেডিট কার্ড নিরাপত্তা ব্যবস্থা বিটকয়েনের ক্ষেত্রে চালু করা হলে এধরনের মুদ্রা ব্যবহারকারীরা রাতে নিশ্চিন্ত ঘুমাতে পারবেন এমন পরামর্শ দেয়া হচ্ছে। সন্দেহ নেই এজন্যে বিস্তর শ্রম দিতে হবে বিটকয়েন প্রবর্তকদের। তা না হলে বিটকয়েন নিয়ে যে শঙ্কা বা নৈতিকতার ঘাপলা রয়েছে তা কাটানো সম্ভব হবে না। কারণ বিটকয়েনের ৩০০ বিলিয়ন ডলারের যে আন্তর্জাতিক বাজার বা লেনদেন ব্যবস্থা গড়ে উঠেছে তাতে নিরাপত্তা নিশ্চিত না হলে সম্প্রসারণ নয় বরং এটি সংকুচিত হয়ে পড়তে বাধ্য।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর