,

ঢাকা উত্তরে কাইয়ুম-হাসানের পদত্যাগ চান বিএনপি কর্মীরা

news-image

অনলাইন ডেস্ক : অর্থের বিনিময়ে কমিটি দেয়ার অভিযোগ এনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের পদত্যাগ দাবি করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন উত্তরের নেতাকর্মীরা। এসময় তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের হাত থেকে ঢাকা উত্তর বিএনপিকে রক্ষার দাবি জানান।

সমাবেশ থেকে নগর বিএনপি উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম পারভেজ বলেন, ‘কাইয়ুম ও আহসান উল্লাহ হাসান টাকা বিনিময়ে এই কমিটি গঠন করেছেন। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজেদের লোক দিয়ে এই পকেট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতাদেরও এ কমিটি রাখা হয়েছে। সুতরাং আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় কমিটি বাতিলের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভুল বোঝানো হয়েছে। আপনারা জানেন, বর্তমান বিএনপি মহাসচিব দেশের বাইরে আছেন। তিনি আগামীকাল দেশে ফিরবেন বলে আমরা জেনেছি। তিনি দেশে ফেরার পর উনার সঙ্গে আমরা কথা বলবো। আমরা আশা করছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের দাবি মানবেন।’

পরে মহানগর সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের ছবিতে আগুন জ্বালিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এসময় নগর বিএনপির উত্তরের সহ-সভাপতি মোয়াজ্জেস হোসেন, আবুল হাশেম, ফেরদৌসী আহমেদ মিষ্টি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ৬ জুন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্যঘোষিত থানা এবং ওয়ার্ড কমিটিগুলো স্থগিত করে পুনরায় নতুন কমিটি ঘোষণার দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর