,

পার্টিতে মায়ের সঙ্গে সুহানা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের ছোট্ট মেয়েটি যেন হঠাৎ করেই বড় হয়ে উঠেছে। সদ্য ১৮ পূর্ণ করা সুহানা খান এরই মধ্যে নেট দুনিয়ায় পরিচতি এক মুখ। সম্প্রতি শাহরুখের স্ত্রী গৌরি খানের পোস্ট করা ছবিতে মা-মেয়েকে এক পার্টি সাজে দেখা গেছে। গৌরি সেখানে মেয়ের আকর্ষনীয় কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন,’ পার্টিতে…আর্ডিংল কলেজের ফাইনাল ইয়ারের পার্টি উপভোগ করছি’

অনেকেই বলছেন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুহানা আকর্ষনীয় হয়ে উঠছেন। গত বছর জুন মাসে মুম্বাইয়ে মা গৌরী খানের ডিজাইন করা ‘আর্থ’ নামে এক রেস্তোরার উদ্বোধনে বাবা শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল সুহানা খানকে। সেখানে কমলা রঙের শর্ট পোশাকে আকর্ষনীয় দেখাচ্ছিল সুহানাকে। অনেকেই সেদিন সুহানার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন।

এবার আবার রূপালি রঙের মেটালিক পোশাকে দেখা গেছে শাহরুখ কন্যাকে। পাশে ছিলেন মা গৌরি খান। ধারনা করা হচ্ছে, লন্ডনে আর্ডিংলি কলেজের ফাইনাল ইয়ারের কোনও পার্টিতে যোগ দেওয়ার জন্য সেজেগুজে হাজির হয়েছেন সুহানা। লন্ডনের অন্যতম খ্যাতনামা বোর্ডিং স্কুল এটি। শাহরুখ কন্যা এই বোর্ডিং স্কুলেরই ফাইনাল ইয়ারের ছাত্রী।

শাহরুখ খানও পরে তার অফিসিয়াল ফেসবুক পেজে মা-মেয়ের ছবি শেয়ার করেছেন।
সূত্র ; ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর