,

ভারত চায় না বিএনপি ক্ষমতায় ফিরুক এমন ধারণা সঠিক নয়: বিনা সিক্রি

news-image

প্রতিবেদক: ঢাকায় দায়িত্বপালনকারী ভারতীয় কূটনীতিক বিনা সিক্রি বলেছেন, ভারত চায় না বিএনপি ক্ষমতায় ফিরুক এমন ধারণা সঠিক নয়। ভারত যে কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী এবং প্রস্তুত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলার এক সাক্ষাতকারে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদীর আশ্রয় হবে না। তবে তিনি এটিও বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক বিশেষ করে তারা সরকারে গেলে কী পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন, সে বিষয়ে দিল্লিকে তারা লিখিত জানিয়ে দিয়েছেন।

ভারত সফরকারী দলটির প্রতিনিধিদলের মাধ্যমেই বিএনপির এ বার্তা দিল্লির নেতৃত্বের কাছে স্পষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন ফখরুল। বিবিসি বাংলার লন্ডন স্টুডিওতে মির্জা ফখরুল সাক্ষাৎকার দিয়েছেন

এদিকে ওই সম্পর্কের বিষয়ে বিবিসি বাংলা তাদের নিজস্ব অনুসন্ধানী রিপোর্টও প্রকাশ করেছে। তাতে বিএনপিকে নিয়ে দিল্লির নীতিনির্ধারকদের মনোভাবের প্রতিফলন উঠে এসেছে। বিবিসি বাংলার বিশ্লেষণে বলা হয়েছে, আওয়ামী লীগই ভারতের পছন্দের দল, ভারত কোনাভাবে চায় না বিএনপি ক্ষমতায় ফিরুক বাংলাদেশের রাজনীতিতে এমন একটি শক্ত ধারণা রয়েছে।

বিবিসি বাংলার সঙ্গে আলাপে ভারতীয় সাবেক কূটনীতিক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা এ ‘ধারণা’র সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। বিশেষ করে বিএনপির আমলে ঢাকায় দায়িত্বপালনকারী ভারতীয় কূটনীতিক বিনা সিক্রি সরাসরি তা নাকচ করেন।

তিনি মনে করেন, প্রতিবেশী অগ্রাধিকার প্রশ্নে দিল্লির যে বিদেশ নীতি রয়েছে তাতে শক্তিশালী এবং স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক অনেক উন্নতি হয়েছে। তবে ভারত যে কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী। তারা কথা বলতে প্রস্তুত। তবে তাদেরকে (বাংলাদেশের ওই রাজনৈতিক শক্তিকে) অবশ্যই দুই দেশের মধ্যে শন্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার নিশ্চয়তা দিতে হবে।

কেবল বিনা সিক্রিই নয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তাদের আরো অনেকের সঙ্গে কথা বলে বিবিসি বাংলা তাদের যে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ তুলে ধরেছে তাতে মোটা দাগে কয়েকটি বিষয় ওঠে এসেছে। তা হলো ভারতের নীতি নির্ধারকরা বিএনপিকে নিয়ে নতুন আগ্রহ দেখছেন এতে কোনো দ্বিমত বা ভিন্নমত নেই। তবে সেটি ইতিবাচক বা নেতিবাচক তা নিয়ে বিচার বিশ্লেষণ হতে পারে। তাদের বিশ্লেষণে এটিও বলা হয়েছে বিএনপি এখনও বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। তারা যে কোনো সময় আবারও ক্ষমতায় ফিরতে পারে। ভারতীয় নীতি-নির্ধারকদের সঙ্গে কথা বলে বিবিসি এ ধারণাই পেয়েছে বলে তাদের রিপোর্টে প্রচার করা হয়। সূত্র: মানবজমিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর