,

দক্ষিণ চীন সাগর সামরিকীকরণ করায় তাইওয়ানের নিন্দা

news-image

দক্ষিণ চীন সাগরে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক উপস্থিতি বাড়ানোর অভিযোগ করেছে তাইওয়ান। তারা বিতর্কিত এলাকাটিকে উত্তপ্ত না করতে চীনের প্রতি আহ্বানও জানিয়েছে। যুক্তরাষ্ট্রে কাছে তাদের দ্বীপ তাইপিং লিজ দেওয়ার অভিযোগটিও অস্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসেপ ঊ। পররাষ্ট্রমন্ত্রালয় থেকে অবিলম্বে এলাকাটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর কার্যক্রমও বন্ধ করতে বলা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, দক্ষিণ চীন সাগরে বিতর্কের অবসান হতে হবে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী। পাশাপাশি এলাকাটিতে স্বাধীন বিচরণ নিশ্চিত করণ ও যুদ্ধাবস্থা নিরসনে অবশ্যই আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলতে হবে। কোন প্রকার ভুল সংবাদ প্রচার করে চীনের সাথে সম্পর্ক খারাপ না করতে ও বিতর্ক সৃষ্টি না করতেও তাইওয়ান সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।

মন্ত্রাণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়, তারা বিতর্কিত অঞ্চলে তাদের দ্বীপটি অন্য কাউকে ব্যবহার করতে দেয়ার কোন পরিকল্পনাই করেনি। এমনকি যুক্তরাষ্ট্রকেও ব্যবহারের অনুমতি দেয়া হবেনা বলে তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে। আর ওয়াশিংটন কখনো দ্বীপটি ব্যবহার করার কোন প্রস্তাবও দেয়নি বলে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর