,

জর্ডানকে ২৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে সৌদি, আরব আমিরাত ও কুয়েত

news-image

অর্থনৈতিকভাবে দুর্বল জর্ডানের সহায়তায় ২৫০ কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত। সৌদি সংবাদসংস্থার সোমবারে প্রকাশিত প্রতিবেদনে আর্থিক সহায়তার ওই সিদ্ধান্তকে ‘ভাতৃত্বসুলভ ঘনিষ্ঠ সম্পর্কের আলোকে’ নেওয়া বিবেচনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মক্কায় অনুষ্ঠিত চার দেশের এক সম্মেলনে নির্ধারণ করা হয়েছে, সহায়তাকারীরা জর্ডানের কেন্দ্রীয় ব্যাংকে অর্থ অনুদান হিসেবে দেবে, বিশ্ব ব্যাংকের গ্যারান্টির ব্যবস্থা করবে, আগামী পাঁচ বছর বাজেট প্রণয়নে সহায়তা দেবে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ’র ঋণের অর্থ শোধ এবং দেশটির রাজস্ব আয় বাড়াতে কর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় প্রতিবাদমুখর হয়ে ওঠে দেশটির জনগণ। উত্তেজনা প্রশমনে পদত্যাগ করেন জর্ডানের প্রধানমন্ত্রী হানি মুলকি। এর প্রেক্ষিতেই মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে জর্ডানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিবেশীরা।

অন্যদিকে, জর্ডানকে ২ কোটি ৩৫ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ফ্রেডরিকা মোঘেরিনি। বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, এটা জর্ডানের জন্য ইউরোপের দান নয় বরং ‘বিনিয়োগ’। মিডল ইস্ট আই

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর