,

‘ব্যাংক লুটেরাদের দড়ি বেঁধে কেন আদালতে নেওয়া হচ্ছে না’

news-image

ডেস্ক রিপোর্ট : ব্যাংকের খাতের লুটের সঙ্গে জড়িতদের কেন কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়া হচ্ছে না। সরকারের দিকে আঙ্গুল তুলে এমন প্রশ্ন তুললেন অর্থমন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক।

সোমবার (১১ জুন) সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

ড. রাজ্জাক আরো বলেন, ব্যাংকিং খাত লুটপাট হলেও তা ধ্বংস বা ভেঙ্গে পড়ে নি বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি সুপ্রীম কোর্টের দুই বিচারপতির বক্তব্য তুলে ধরে আবদুল রাজ্জাক বলেন, সাধারণ মানুষ যখন ঋণখেলাপী হয়, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। তাদের কোমরে দড়ি দিয়ে বেঁধে নেওয়া হয়। তাহলে যারা এই ব্যাংকের লুটের সাথে জড়িত, তাদেরকে কেন কোমরে দড়ি দিয়ে বেঁধে আদালতে নেওয়া হচ্ছে না? আমি এই সুপ্রীম কোর্টের বিচারকদের অবজারভেশনকে অভিনন্দন জানাই।

তবে, যেহেতু আমি অর্থ কমিটির সাথে জড়িত। আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তারল্য সংকট এবং ব্যাংকিং ব্যবস্থার সার্বিক কর্মকান্ড। তাতে আমার মনে হয়েছে, একটা সুষ্ঠু ভিত্তির উপরই দাঁড়িয়ে রয়েছে ব্যাংকিং খাত।

শুধু বাংলাদেশ না পৃথিবীর সব দেশে এই ধরনের অনিয়ম, আইনকে অমান্য করা-এটা অস্বাভাবিক কিছু না। সব দেশেই কিছু দুষ্ট, কিছু দুর্বত্ত থাকে, তারা এগুলো করে থাকে। এখানে সরকারের ভূমিকা কি, এটা আমাদের দেখার দায়িত্ব বলেও জানান ড. অাবদুর রাজ্জাক। সারাবাংলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর