,

তিন মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় মানহানির দুই মামলা ও কুমিল্লার নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ থেকে এই আদেশ এসেছে।

সূত্র জানায়, গত ৩১ মে ঢাকার দুটির মানহানির মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন হাইকোর্ট। আদেশে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতকে তার জামিন আবেদন নিষ্পত্তি করতে বলা হয়। একই সঙ্গে ‘আসামি কারাগারে আছে’ উল্লেখ করে তার জামিন আবেদন দাখিল করলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশের দিয়ে ম্যাজিস্ট্রেট বড় ধরনের ভুল করেছেন বলে হাইকোর্ট মন্তব্য করেন। এ সময় হাইকোর্ট বেশ কিছু পর্যবেক্ষণ দেন।

পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আজ রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে লিভ টু আপিল দায়ের করেন। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি নিয়ে খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা।

একই সঙ্গে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আগামী ২৫ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
এদিকে আজ খালেদা জিয়ার কুমিল্লার নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আদালত এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নিষ্পত্তি করতে বলেছেন।
এর আগে গতকাল রোববার এ মামলার শুনানি নিয়ে মামলাটি সোমবার পর্যন্ত মুলতবি করেন আদালত।

২০১৫ সালের ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমার ঘটনায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেন।
চলতি বছরের ২৮ মে কুমিল্লার একটি আদালতে গ্রেপ্তার দেখানো-পূর্বক জামিন আবেদন করেন খালেদা জিয়া। সেই আবেদন নামঞ্জুর করে আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারিক আদালত। কিন্তু তার আগেই ওই আদেশের বিরুদ্ধে গত ৫ জুন হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারের অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর পরই তাকে ওই দিন বিকেলে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সেখানেই আছেন।

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর