,

এই জয় সহ্য হলো না স্টার স্পোর্টসের!

news-image

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি সরাসরি সম্প্রচার করে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ান। কিন্তু ম্যাচে ভারত হেরে যাওয়ার পরপরই প্রচলিত রীতির ভেঙে হাইলাইটস না দেখিয়ে ২০১৬ সালে মিরপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষের ম্যাচটি পুনঃপ্রচার করতে শুরু করে। উল্লেখ্য, ওই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে এক রানে হেরেছিল টাইগাররা।

ভারতীয় টেলিভিশন চ্যানেলের এমন অসঙ্গতিপূর্ণ আচরণে ক্ষুব্ধ প্রক্রিয়া ব্যক্ত করেছেন টাইগার সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভারতীয় টেলিভিশন চ্যানেল বর্জনের আহ্বান জানিয়েছেন।

ম্যাচের শেষ ওভারে বল করতে আসেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত কাউর। তার প্রথম বলে ১ রান নেন সানজিদা। দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচটা নিজেদের দিকে টেনে আনেন রুমানা। পরের বলে তিনি ১ রান নেন। চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে আউট হন সানজিদা। সমীকরণটা নেমে আসে ২ বলে ৩ রান। ওভারের পঞ্চম বলে ১ রান নিলেও দুই রান নিতে গিয়ে রানআউট হন রুমানা (২৩)। জয়ের জন্য শেষ বলে দরকার ২ রান।

রুদ্ধশ্বাস মুহূর্ত। কী করবে বাংলাদেশ? এই সময় ব্যাট করছিলেন জাহানারা আলম। ডাউন দা উইকেটে এসে তিনি শট নিলেন। বল মিড উইকেটে চলে যায়। পড়িমরি করে দ্রুত দুটি রান। নিজের উইকেটটি বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন জাহানারা। মাটিতে শুয়ে নিজেকে বাঁচানোর পাশাপাশি নিয়ে নেন মূল্যবান একটি রান। তারপর তো ইতিহাস! জয়ের আনন্দে উড়তে থাকে বাংলাদেশ।

২১ বছর আগে মালয়েশিয়ায় আইসিসি ট্রফি জিতে নতুন উচ্চতায় উঠেছিল বাংলাদেশের ক্রিকেট। সেই মালয়েশিয়াতেই রচিত হলো আরেকটি ইতিহাস। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক হিরণ্ময় অধ্যায়ের জন্ম দিল সালমাদের দল।

প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন বাংলাদেশের রুমানা আহমেদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর