,

বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় মেসিরা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আর্জেন্টিনার টার্গেট একটাই শিরোপা। ২০১৪ সালে নিজ দেশে ব্রাজিল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। অন্যদিকে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ঠিকই ফাইনালে জায়গা করে নিয়েছিল। দুর্ভাগ্য তাদের, ভালো খেলেও জার্মানির কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে মেসিদের কঠিন পরীক্ষা দিতে হয়। এক সময় মনে হচ্ছিল রাশিয়াতে দেখা মিলবে না। শেষ পর্যন্ত শেষ ম্যাচে মেসি ম্যাজিকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

বাছাই পর্বে যাই ঘটুক তা এখন অতীতই। মেসিদের টার্গেট একটাই স্বপ্নের ট্রফি হাতে তোলা। সেই বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে মেসিরা এখন রাশিয়ায়। কোটি কোটি সমর্থকের প্রত্যাশা ৩২ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। আরও কয়েকটি দেশ রাশিয়ায় গেছে। কিন্তু মস্কোতে আর্জেন্টিনা পৌঁছানোর পর রাশিয়াতে আলাদা উন্মাদনা সৃষ্টি হয়েছে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপেই রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা।

১৯৭৮ সালে তারা প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ১৯৮২ সালে না পারলেও ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। ম্যারাডোনার জাদুকরি নৈপুণ্যের কারণে দুনিয়া জুড়ে আর্জেন্টিনাকে ঘিরে আলাদা উন্মাদনা সৃষ্টি হয়েছে। ১৯৯০ সালেও ফাইনাল খেলে ম্যারাডোনার নেতৃত্ব দেওয়া আর্জেন্টিনা। তবে হেরে যায় পশ্চিম জার্মানির কাছে। ২৪ বছর পর মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সুযোগ হাত ছাড়া করতে চায় না আর্জেন্টাইনরা। ক্লাব ফুটবলে অনেক শিরোপা জিতলেও মেসি চাচ্ছেন দেশকে বিশ্বকাপ উপহার দিয়ে তার জীবনটা সার্থক করতে। আসলে বিশ্বজয়ের এখনই উপযুক্ত সময় মেসির। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে। ‘ডি’ গ্রুপে মেসিদের অপর দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর