,

মেয়েদের এশিয়া কাপ জয়ে রাজধানীতে আনন্দ মিছিল

news-image

নিউজ ডেস্ক : জাতীয় পুরুষ ক্রিকেট দল যদিও এখনও কোনো শিরোপা জিততে পারেনি; তবুও গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে সারাদেশে আনন্দের বন্যা বয়ে যায়। রাস্তায় রাস্তায় মিছিল বের হয়; পটকা ফোটানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জনতার ঢল নামে। কিন্তু মেয়েদের বেলায়? দেশের মেয়েদের খেলাধুলা বন্ধে অনেক গোষ্ঠী সক্রিয় আছে, কিন্তু তাদের সাফল্য উদযাপন করতে সকলেই যেন অপরাগ।

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল আজ সপ্তম এশিয়া কাপ আসরের শিরোপা জয় করে নিয়েছে। যাদের ৩ উইকেটে হারিয়ে এই অর্জন টাইগ্রেসদের, সেই ভারত আগের ৬ আসরের চ্যাম্পিয়ন। এমন বিজয়ে ঘরে বসে থাকতে কিংবা শুধু সোশ্যাল সাইটে উচ্ছাস প্রকাশ করেই সন্তুষ্ট হতে চায়নি কিছু ক্রিকেটপ্রেমী আর বিভিন্ন সংগঠনের কিছু কর্মী। রমজান মাস এবং বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে রাস্তায় আনন্দমিছিল করেছে তারা।

রাজধানীর শাহবাগে সন্ধ্যায় জড়ো হয় বেশ কিছু ক্রিকেটপ্রেমী। টাইগ্রেসদের জয়ের পর সোশ্যাল সাইটের মাধ্যমে সবাই এক হয়েছে বলে জানান কয়েকজন ক্রিকেটপ্রেমী। বৃষ্টি থামার পর শুরু হয় উল্লাস আর আনন্দ মিছিল। আগামীকাল সোমবার বিকাল সোয়া ৫টার দিকে বিজয়ীর বেশে দেশের মাটিতে পা রাখবে মেয়েরা। বিমানবন্দরে তাদের অভিনন্দন জানাতেও উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন কিছু ক্রিকেটপ্রেমী।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে