,

বিদ্যুৎ না থাকায় প্রতিমন্ত্রীকে সৌদি থেকে ফোন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, গ্রামে বিদ্যুৎ না থাকায় তাকে সৌদি আরব থেকে এক ব্যক্তি ফোন দিয়েছেন। এ সময় গ্রামে কেন বিদ্যুৎ থাকে না তা মন্ত্রীর কাছে জানতে চান তিনি।

আজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জ্বালানি বিটের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টারস অব বাংলাদেশের (এফইআরবি) ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের নসরুল হামিদ বলেন, ‘মানুষ এখন খুব সচেতন। বিদ্যুৎ কিছু সময় না থাকলেই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে।’

‘গ্রামে এখন বিদ্যুৎতের চাহিদা ১২ শতাংশ বেড়েছে। শহরে সেটা ২০ শতাংশ হারে বেড়েছে। এসব চাহিদা পুরণ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মানুষকে দিতে আরও কয়েক বছর সময় লাগবে।’

মন্ত্রী বলেন, ‘এক সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের বাজেট ছিলো আড়াই হাজার কোটি টাকা। এখন সেটা ২৫ হাজার কোটি টাকা। এই মূহুর্তে পুরোপুরি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে আরও ১০ বিলিয়ন বিনিয়োগ দরকার। ফলে আস্তে আস্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ গ্রাহক পাবে। তবে একটু সময় লাগবে।’

এ সময় প্রেসক্লােবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, সংগঠনের চেয়ারম্যান অরুন কর্মকার ও ঢাকা রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক শক্কুর আলী শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর