,

আসিফের জামিন শুনানি সোমবার

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জামিনের শুনানি হবে আগামীকাল সোমবার। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় রোববার সকালে আসিফের জামিন চেয়ে আদালতে একটি আবেদন করা হয়।

আগামীকাল আদালতের শুনানির জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ।

best তিনি বলেন, আমরা নিজেদের কিছু প্রস্তুতির জন্য আগামীকাল শুনানিতে যেতে চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি এই মামলায় আমরা ন্যায় বিচার পাব।

বেগম সালমা আসিফ বলেন, দেশ-বিদেশের লাখো কোটি আসিফ ভক্তের প্রত্যাশা ঈদের আগেই আসিফ জামিন পাবেন। আমরা তার পরিবারও সেই আশাতেই আছি।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। গত মঙ্গলবার রাত দেড়টা নাগাদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এফডিসির কাছে তার অফিস থেকে গ্রেপ্তার করে আসিফকে।পরদিন বুধবার এই শিল্পীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর