,

বাংলাদেশের নারীদের বোলিং তোপে বিপর্যয়ে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে প্রথমবার শিরোপা ঘরে তোলার মিশনে ভারতের বিরুদ্ধে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারীদের বোলিংয়ে বিপর্যয়ের মুখে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪.২ ওভার শেষে চার উইকেট হারিয়ে সংগ্রহ ৭২ রান।

এর আগে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

গতকাল লিগ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে পৌঁছায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এবারই প্রথমবার ফাইনালে উঠেছে বাংলাদেশ। তাই বলা চলে একেবারেই অনভিজ্ঞ একটি দল বাংলাদেশ।

এশিয়া কাপে সালমা খাতুন-রুমানা আহমেদের স্বপ্নযাত্রা আজ পূর্ণতা পেতে পারে। ভারতকে হারালেই শিরোপা জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ। যদিও এজন্য কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে সালমা বাহিনীকে। কারণ লিগ পর্বে বাংলাদেশের কাছে হারলেও ভারত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারত।

আজ বাংলাদেশ জিতলে ইতিহাস হবে। প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের কাপ ঘরে তুলবে তারা। বাংলার কোটি সমর্থক আজ অবশ্য সেটাই চাইবে। হোক না আজ একটা ইতিহাস। বিশ্ব জানুক আমরাও পারি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর