,

সিঙ্গাপুরের পথে ট্রাম্প-কিম

news-image

অনলাইন ডেস্ক : বহুল আলোচিত সম্মেলনে অংশ নিতে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উন। আজ রোববার স্থানীয় সময় রাতে ট্রাম্প ও দুপুরে কিমের পৌঁছানোর কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার স্থানীয় সময় রাত ৮টায় সিঙ্গাপুরের পায়া লেবার বিমান ঘটিতে অবতরণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিমানটি। অন্যদিকে ব্যক্তিগত বিমানে করে আজ দুপুর ২টায় চাঙ্গি বিমানবন্দরে নামবেন কিম। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুংয়ের সঙ্গে রোববার বৈঠক করবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী লী সিয়েন লুংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন ট্রাম্প।

জি-৭ বৈঠক শেষে সিঙ্গাপুরের উদ্দেশে কানাডা ছাড়ার আগে ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, সিঙ্গাপুরের বৈঠকটি শান্তি প্রতিষ্ঠায় কিমের জন্য একমাত্র সুযোগ। মঙ্গলবারের এই বৈঠককে শান্তির মিশন বলে উল্লেখ করেন তিনি। তবে বৈঠক খারাপ হলে ওয়াক আউট করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এ দিকে বিশ্বে শীর্ষ দুইনেতার আগমনে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়া হয়েছে সিঙ্গাপুর সিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর