,

বলিউড তারকাদের ঈদের স্মৃতি

news-image

বিনোদন ডেস্ক : ঈদ মানেই অন্যরকম আনন্দ। সাধারণ মানুষের মতো বলিউড তারকাদেরও ঈদ নিয়ে কিছু না কিছু স্মৃতি মনে রয়েছে।

এরমধ্যে কিছু স্মৃতি আলাদাভাবে মনে পড়ে ঈদ এলে। বলিউড তারকাদের সেই স্মৃতি নিয়ে বাংলানিউজের আজকের এই আয়োজন।

আরবাজ খানআরবাজ খান
কাজ নিয়ে শত ব্যস্ততা থাকলেও প্রতিটি ঈদ পরিবারের সঙ্গে উদযাপন করেন আরবাজ খান। ঈদের স্মৃতি মনে করে এক সাক্ষাৎকারে বলিউডের এই অভিনেতা বলেছিলেন, আমি কখনও দেখিনি ঈদে আমাদের বাড়িতে কাউকে দাওয়াত দেওয়া হতো। কেননা ওইদিন সবাই নিজ থেকেই আসতো এবং আমাদের সঙ্গে ঈদ উদযাপন করে।

নওয়াজুদ্দিন সিদ্দিকীনওয়াজুদ্দিন সিদ্দিকী
বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সাত ভাইকে নিয়েই কাটতো ‘মাঝি’খ্যাত এই তারকার ঈদ। ঈদের স্মৃতি মনে করে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, ঈদে মা সবসময় আমাদের সাত ভাইকে একই রকমের কাপড় দিয়ে নিজে হাতে পোশাক বানিয়ে দিতেন। এরপর আমরা ভাইয়েরা মিলে নামাজ পড়তে যেতাম। সেখান থেকে ফিরে আত্মীয়দের বাড়িতে যেতাম।

যোগ করে নওয়াজুদ্দিন আরও বলেন, আমাদের বড় একটি পরিবার ছিলো। মজার বিষয় হলো- আমরা সবাই একই রকমের পোশাক পরতাম। ছবি তোলার জন্যও একই রকম পোজ দিতাম। দেখে মনে হতো সেনা সদস্যদের একটি দল।

ফারাহ খানফারাহ খান
ছোট বেলার ঈদের কথা মনে পড়লে ভীষণ নস্টালজিয়ায় ভোগেন নির্মাতা ও নৃত্যপরিচালক ফারাহ খান। ঈদের স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘আমার দাদী ঈদের আগের দিন বিরিয়ানি রান্না করতেন। সেই বিরিয়ানি তিন থেকে চারবার খেতাম। তার হাতের সেই বিরিয়ানি এখনও মিস করি, যেনো তার হাতের স্বাদ, তার সেই ভালোবাসা এখনও আমাদের শরীরে মিশে আছে।’

ইমরান খানইমরান খান
আমির খানের ভাগিনা ইমরান খান। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিতে আমির খানের ছোটবেলার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় ইমরানের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর