,

হলিউডের সিনেমায় মারিয়া শারাপোভা!

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনে স্প্যানিশ গারবিন মুগুরুজার কাছে সরাসরি সেটে হেরে কিছুদিন আগেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। টেনিস কোর্টে ব্যর্থ হলেও, কোর্টের বাইরে দারুণ সময় কাটাচ্ছেন এই রাশান সুন্দরি। গতকাল মুক্তি পেয়েছে তার অভিনীত হলিউড সিনেমা ‘ওশান ৮’। যদিও মূল কোনো ভূমিকায় নয়, ছোট্ট এক কেমিও দিয়েছেন শারাপোভা এই সিনেমায়।

সিনেমা মুক্তি পেলেও শারাপোভা নিজেও অনেকটা দুশ্চিন্তায় ছিলেন তাকে ঘিরে ধারণ করা দৃশ্য নিয়ে। মূলতয়ঃ সিনেমায় অনেক বড় বড় তারকারাও ছোট ছোট ভূমিকায় ছিলেন। সেরেনা উইলিয়ামস, কিম কারদাশিয়ান, জ্যান মালিক, কেটি হোমসের মত তারকারাও ছিলেন এই সিনেমায়।

তবে কানাডায় সিনেমাটি মুক্তির পরই শারাপোভার এক ভক্ত তার দৃশ্য ভিডিও করেও টুইটারে টুইট করে মজা করে লিখেন, ‘এবার অস্কার জিতে নাও মারিয়া!’

নিজের দৃশ্য সম্পর্কে নিশ্চিত হয়ে শারাপোভাও সাথে সাথে টুইটের রিপ্লাই দেন। শারপোভা লেখেন, ‘সত্যিই আমি আছি মুভিতে? আমি আজই হলে যাচ্ছি!’ ২০০১ সালে মুক্তি পাওয়া ‘ওশান ইলিভেন’- সিনেমার সিক্যুয়েল এটি। গতকাল সারা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ওশান-৮।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর