,

কানাডার প্রধানমন্ত্রী অসৎ ও দুর্বল, বললেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অসৎ ও দুর্বল বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মিথ্যা বিবৃতি’র অভিযোগ তুলেছেন তিনি। শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-সেভেন সামিটকে কেন্ত্র করে শনিবার টুইটবার্তায় এই মন্তব্য করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প টুইটে কানাডার প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন। টুইট বার্তায় ট্রাম্প লিখেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন খুবই অসৎ এবং দুর্বল। তার ব্যবহারের জবাবে কানাডার দুগ্ধজাত পণ্যের ওপর আমরা ২৭০ শতাংশ শুল্ক বসাচ্ছি।

অপর এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, সংবাদ সম্মেলনে জাস্টিনের মিথ্যা বিবৃতির ভিত্তিতে আমি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বলেছি তারা যেন বিবৃতিতে স্বাক্ষর না করে।

প্রসঙ্গত, শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-সেভেন সামিট শুরু হওয়ার আগেই মতানৈক্য দেখা দিয়েছিল। সামিটের শেষটাও হলো একই ধারাবাহিকতায়। সূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর