,

এষার প্রেমে মজেছেন যে তারকা ক্রিকেটার!

news-image

বিনোদন ডেস্ক : বিরাট কোহলি সম্প্রতি সংসারে মন দিয়েছেন। আর ধোনি তো চিরকালের মতোই সংসারী। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের হার্দিক প্রেমের ব্যাপারে যেন টেস্ট ম্যাচ বা ওয়ান ডে নয়, টোয়েন্টি-টোয়েন্টিতেই বেশি স্বচ্ছন্দবোধ তার। তাই নতুন করে এক তারকা সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছে হার্দিকের।

যদিও এলি আভরামের সঙ্গে হার্দিকের সম্পর্কের কথা প্রকাশ্যে এসে গিয়েছিল। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কও ছিন্ন হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলার প্রতিবেদন অনুযায়ী, এলি আভরাম সম্পর্কে কমিটমেন্ট চাইছিলেন। এতেই এলিকে বাদের খাতায় ফেলে দেন হার্দিক। কারণ হার্দিক এখনই কোন স্টেডি সম্পর্কে যেতে চাইছিলেন না। তবে সম্পর্ক শেষ হতে না হতেই আর এক তারকার এক্সোটিক সৌন্দর্যে মেতেছেন তিনি। সেই বিটাউনের এই অভিনেত্রীর সঙ্গে অনেকেই হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মিল খুঁজে পান। বুঝতেই পারছেন, তিনি হলে এষা গুপ্তা। তবে বিভিন্ন মহল থেকে এই সম্পর্কের কথা পুরোটাই কানাঘুষো শোনা যাচ্ছে।

প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে, একটি পার্টিতে গিয়ে আলাপ হয় এষা-হার্দিকের। আর প্রথম সাক্ষাতেই তাঁদের রসায়ন সবার চোখে পড়ে। সেখান থেকেই ফোন নাম্বার বিনিময়। আর তারপর থেকেই কখনো লাঞ্চ বা কখনো ডিনার ডেটে দেখা যাচ্ছে তাদের। কিন্তু সম্পর্কের ব্যাপারে কেউই এখনও কিছু প্রকাশ্যে বলেনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর