,

এই ৬টি নিরামিষ খাবারে রয়েছে প্রচুর আয়রন

news-image

স্বাস্থ্য ডেস্ক : শরীরে আয়রন কমে গেলে রক্তাল্পতা, মাথা ঝিমঝিম, নিঃশ্বাসের কষ্টের সমস্যা দেখা দেয়। যে কারণে চিকিৎসকেরা সব সময়েই পরামর্শ দেন মাংস খেতে। কিন্তু, যারা নিরামিষাশী তারা কি তা হলে ওষুধ খেয়েই নিজেদের ঠিক রাখবেন? কখনওই নয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, আমাদের হাতের কাছেই রয়েছে এমন ৭টি খাবার যাতে মাংসের তুলনায় রয়েছে বেশি পরিমাণ আয়রন।

পালং শাক: ১০০ গ্রাম পালং শাক থাকে ২.৭ মিলিগ্রাম আয়রন।

লেন্টিল: শুধু আয়রনই নয়, প্রচুর পরিমাণে প্রোটিনও থাকে লেন্টিলে। এক কাপ লেন্টিলে থাকে ৬.৬ মিলিগ্রাম আয়রন।

বাদাম ও বীজ: কুমড়োর বীজ, সাদা তিল ও ফ্লাক্স সিডে থাকে প্রচুর আয়রন। অন্য দিকে, কাজু, আমন্ডের মতো বাদামও ভরপুর আয়রন বাড়ায় শরীরে।

মাশরুম: সব মাশরুম নয়, তবে এমন অনেক ধরনের মাশরুম রয়েছে যাতে মাংসের তুলনায় প্রায় দ্বিগুণ আয়রন থাকে। যেমন, ওয়েস্টর মাশরুম।

ওটস: প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস ও আয়রন রয়েছে ওটসে। ওজন কমানোর ডায়েট হিসেবেও এর সুখ্যাতি রয়েছে।

ডার্ক চকোলেট: চকোলেট খেতে বাধা থাকলেও, জেনে রাখা ভাল যে মাত্র ২৮ গ্রাম ডার্ক চকোলেটে থাকে প্রায় ৩ মিলিগ্রাম আয়রন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর