,

ভক্তের কাণ্ডে চিন্তিত পরীমনি!

news-image

বিনোদন প্রতিবেদক : তারকাদের ঘিরে তাদের ভক্তরা কতই না অদ্ভুত ঘটনার জন্ম দেয়। সেসব উন্মাদনা তারকারাও উপভোগ করেন। দামি কিংবা ব্যতিক্রম উপহার, কিংবা আরো নানাভাবে প্রিয় তারকাকে মুগ্ধ করতে চেষ্টা করেন ভক্তরা। এমনই এক ভক্ত মিললো চিত্রনায়িকা পরীমনির। তবে এই ভক্তের কাণ্ড নিয়ে তিনি খুশি হওয়ার চেয়ে বরং চিন্তিত।

গত বৃহস্পতিবার (৭ জুন) পরীমনির বাসায় এক ভক্ত আসেন। সঙ্গে নিয়ে আসেন এক জোড়া সাদা রঙের পায়রা ও ফুল। তবে উপহারগুলো তিনি রিসিপশনে রেখেই চলে যান। এমনকি পরীমনি নিচে নেমেও তাকে আর খুঁজে পাননি। যার ফলে তিনি বিষয়টা নিয়ে চিন্তিত।

পরীমনি বলেছেন, গত কয়েকদিন ভক্ত সংশ্লিষ্ট বেশ কিছু ঘটনা ঘটেছে। সব কিছু মেলালে আজকের ঘটনাটি হালকাভাবে নিচ্ছি না। কারণ একটা জিনিস বুঝিনা, সে আমার কেমন ভক্ত, যে জানলো আমি নিচে আসবো তারপরেও চলে গেল। আর নামও বললো না! আমার ভক্তরা সাধারণত এমন করে না।

সেই ভক্তের প্রতি পরিচয় দেয়ার অনুরোধ জানিয়ে পরীমনি বলেছেন, এমন অদ্ভুত ভক্তের গিফট গ্রহণ করা খুব একটা আনন্দের না আমার কাছে। তার পরিচয় না পেলে, সে আমার ভক্ত এটা মানবো না। বরং তার গাড়ির নাম্বারটা থানায় দিতে বাধ্য হব। ইতোমধ্যে সিসি ক্যামেরা দেখে গাড়ির নাম্বার সংগ্রহ করেছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর