,

ব্যস্ত সময় কাটাচ্ছেন নিপুণ

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নিপুণ আক্তার বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে একটি নাটক ও টেলিছবিতে ভক্তরা দেখতে পাবেন তাকে।

‘এট্টুসখানি প্রেম’ নামে একটি টেলিছবিতে কাজ করেছেন তিনি। এটি রচনা ও পরিচালনা করেছেন এসএ হক অলিক। আর এই নাটকে নিপুণের সহশিল্পী হিসেবে আছেন রিয়াজ ও নাদিয়া আহমেদ।

best কমেডি ঘরানার কাজটি প্রসঙ্গে নিপুণ বলেন, ‘এবারের ঈদে খুব একটা বেশি কাজ করতে পারিনি। কারণ অভিনয়ের বাইরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত থাকতে হয় আমাকে। এই কাজটি করে ভালো লেগেছে। এর আগেও রিয়াজ ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করেছি। আগের নাটকের মতো এটি সবার ভালো লাগবে আশা করছি।’

গত বছর ঈদে ‘মহব্বত ব্যাপারী’ নাটকে অভিনয় করেছিলেন নিপুণ। এরই ধারাবাহিকতায় সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় ‘মহব্বত ব্যাপারী টু’ নাটকে কাজ করলেন তিনি। ঈদের এই সিক্যুয়াল নাটকে নিপুণ তার সহশিল্পী হিসেবে পেয়েছেন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আমজাদ হোসেনকে।

বর্তমানে অভিনয়ের চেয়ে ব্যবসায় বেশি সময় দিচ্ছেন নিপুণ। তাইতো নাটকে ইদানিং কমই দেখা যায় তাকে। এদিকে আজ নিপুণের জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনও আয়োজন নেই বলে জানান নিপুণ। সবশেষ চিত্রনায়িকা নিপুণ অভিনীত ‘ধূসর কুয়াশা’ ছবিটি মুক্তি পায়। পরিচালনায় ছিলেন উত্তম আকাশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর