,

‘বুম বুম’ শাকিব-বুবলী (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : আসন্ন ঈদ-উল-ফিতরে মুক্তির তালিকায় রয়েছে ‘সুপার হিরো’ ছবিটি। অভিনয় করেছেন জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী। নির্মিত হয়েছে হার্টবিট প্রোডাকশনের ব্যানারে। ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান।

এরই মধ্যে ছবির শুটিং, ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে সেন্সর ছাড়পত্রের জন্য অপেক্ষায় ছবিটি।

best মুক্তির প্রচারণায় অংশ হিসেবে ‘বুম বুম’ নামে একটি গান প্রকাশ হয়েছে ইউটিউবে। লিখেছেন সুদীপ কুমার দীপ। নাভেদ পারভেজের সঙ্গীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও সৌরিন।
আর এই গানটির শুটিং হয়েছে অস্ট্রেলিয়ার কয়েকটি লোকেশনে। ছবিতে অ্যাকশন অবতারে হাজির হয়েছেন শাকিব খান। তাকে দুর্ধর্ষ একটি টিমের নেতৃত্ব দিতে দেখা যায়। ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, টাইগার রবি, সাদমান ও সিন্ডি রোলিং। বিশেষ একটি চরিত্রে আছেন তাসকিন রহমান।

এখন পর্যন্ত শাকিব-বুবলী জুটির ৪টি ছবি মুক্তি পেয়েছে। সবগুলো ছবিই মুক্তি পেয়েছে ঈদ উৎসবকে কেন্দ্র করে। ছবিগুলো বেশ আলোচনায় আসে। এবার নতুন ছবি ‘সুপার হিরো’ কতটা সাড়া ফেলে তা সময়ই বলে দেবে। গানের আগে এই ছবির টিজার প্রকাশ করা হয় অনলাইনে। যা বেশ প্রশংসিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর