,

এক প্রেমিককে দিয়ে আরেক প্রেমিককে খুন করে তরুণী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে খুন এবং ধর্ষণের ঘটনা ভয়ানক আকার ধারণ করেছে। এবার এক প্রেমিককে দিয়ে অন্য এক প্রেমিককে হত্যা করানোর অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে মৃত বক্তির ক্ষতবিক্ষত দেহ। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। শুক্রবার (০৮জুন) থানার সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে পুলিশ অভিযুক্ত গৃহবধূ এবং তার প্রেমিককে গ্রেপ্তার করেছে। খবর বর্তমানের।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অজয় কর (২৬)। অশোকনগর থানা এলাকায় তার বাড়ি। আটকদের নাম সখী চৌধুরী বিশ্বাস এবং বিশ্বজিৎ ভট্টাচার্য। তাদের বাড়িও অশোকনগরে। অজয় একজন প্রতিভাবান উঠতি ক্রিকেটার ছিলেন। অনেক পুরস্কারও জিতেছেন। অজয়ের পরিবারের অভিযোগ, তার (অজয়) সঙ্গে সখীর অনেক দিনের সম্পর্ক ছিল। কিছুদিন থেকৈ অজয় জানতে পারেন, সখীর আরও অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। বর্তমানে বিশ্বজিতের সঙ্গে সখীর প্রেমের সম্পর্ক গভীর হয়েছিল। এটা জানার পর অজয়কে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন বিশ্বজিৎ। এমনকি, বুধবার বিশ্বজিৎই নাকি অজয়কে বাইকে করে চাপিয়ে নিয়ে গিয়েছিলেন। তারপর থেকে অজয় আর বাড়ি ফেরেননি।

পুলিশ আরও জানিয়েছে, বুধবার রাতেই অশোকনগর ৩ নম্বর রেলগেট এলাকা থেকে একটি ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।বৃহস্পতিবার খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে অজয়ের মৃতদেহ বলে চিহ্নিত করেন। তারপরই অভিযোগ ওঠে, বিশ্বজিৎকে দিয়ে অজয়কে খুন করিয়েছেন সখী। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাইনের ধারে দেহ ফেলে দেওয়া হয়।

শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ অশোকনগর থানায় নিয়ে বিক্ষোভ শুরু করেন পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা। থানার সামনে রাস্তা অবরোধ করেও বিক্ষোভ চলে। এক পুলিশ অফিসার বলেন, যে দু’জনের বিরুদ্ধে মূল অভিযোগ, সেই সখী চৌধুরী বিশ্বাস ও বিশ্বজিৎ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর