,

রাজশাহী স্টেশনে ২০মিনিটের মাথায় এসি টিকিট শেষ : ৮ কালোবাজারি আটক

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহীতে ট্রেনের অগ্রিম টিকিট শেষ বলে  টিকিট বন্ধ হওয়ার তিন ঘটনা পরে ফের কাউন্টারে চালু করা হলো টিকিট বিক্রি। এর আগে রাজশাহী রেলস্টেশনে টিকিট বিক্রি শুরু হলে ২০ মিনিটের মাথায় টিকিট নাই বলে কাউন্টার থেকে বন্ধ করে দেওয়া হয় । এ নিয়ে বিক্ষোভ করে টিকিট প্রত্যাশীরা।

আজ শনিবার সকালে ১৮ জুনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হলে ২০ মিনিটের মধ্যেই জানানো হয় এসির টিকিট শেষ। তখন পর্যন্ত মাত্র ১৬ টি টিকিট ছাড়া হয়। ১৬টি এসি টিকিট ছাড়ার পর কাউন্টার থেকে বলা হয় টিকিট নাই। এর প্রতিবাদে যাত্রী ও তাদের স্বজনরা বিক্ষোভ শুরু করেন। এতে করে স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

টিকিটপ্রত্যাশী আকবর আলী বলেন, ১২ জনকে এসির টিকিট দিয়ে বন্ধ করে দিয়েছে। এরপর বিক্ষোভ শুরু হয়। অন্যদিকে, স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই নারীসহ আট জনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, টিকিট কালোবাজারি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই নারীসহ আটজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

স্টেশন সুপারিন্টেনডেন্ট গোলাম মোস্তফা বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। স্টেশন ম্যানেজারকে বলেন। তবে এ নিয়ে কথা বলতে স্টেশন ম্যানেজারকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর