,

পূর্ব সুন্দরবনে ৬মন হরিণের মাংস উদ্ধার

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে শিকার করে পাচারের সময় ২৪০ কেজি (৬মন) হরিণের মাংস উদ্ধার করেছে সুপতি স্টেশনের কোস্টগার্ড ও বনবিভাগ। শুক্রবার চরদুয়ানী এলাকার বলেশ্বর নদে অভিযান চালিয়ে একটি নৌকাসহ ওই মাংস জব্দ করা হয়। এসময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বনবিভাগের সুপতি স্টেশন কর্মকর্তা (এসও) আ. মান্নান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে কোস্টগার্ড ও বনরক্ষীরা পাথরঘাটার চরদুয়ানি নামক এলাকার বলেশ্বর নদে অভিযান চালায়। এসময় বলেশ্বর নদের শাখা নাপিতখালী খালে একটি নৌকায় লোকজন দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। আভিযানিক দল নৌকার কাছাকাছি গেলে লোকজন লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে কয়েকটি বস্তায় ভরা ২৪০ কেজি মাংস উদ্ধার করা হয়।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষ (এসিএফ) মোহাম্মদ হোসেন  জানান, উদ্ধার হওয়া মাংস সুপতি ফরেস্ট স্টেশনে মাটিচাপা দেওয়া হয়েছে। বনবিভাগের টহল জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর