,

‘যত বার বলি বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না’

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার মুক্তি পাচ্ছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ‘সুলতান: দ্য সেভিয়র’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় টলিউড অভিনেতা জিৎ। কলকাতায় এটি মিমের তিন নম্বর ছবি। বর্তমানে রাজা চন্দ পরিচালিত এ ছবিটির প্রচারণা দিয়ে ব্যস্ত তিনি।

ব্যক্তিগতভাবে অভিনেতা জিতের ভক্ত মিম। তাকে নিয়ে সম্প্রতি কলকাতার আনন্দবাজার দেয়া সাক্ষাৎকারে মিম জানান, শুটিংয়ের সময় জিৎদা বারবার আমাকে জিজ্ঞেস করতেন, আমি কারও সঙ্গে প্রেম করি কি না। যত বার বলি আমার বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না।

‘সুলতান’ ছবিতে নিজের চরিত্র নিয়ে মিম বলেন, ধনী পরিবারের জেদি মেয়ের। পেশায় আইনজীবী। সুলতানের (জিৎ) প্রেমে পড়ি। সুলতান আমার প্রেমে না পড়ায় আমার জেদ চড়চড় করে বাড়ে। না… আর বলব না। (হাসি)

বাংলাদেশ ও কলকাতায় কাজের পার্থক্য নিয়ে জানতে চাইলে মিম বলেন, ক্যামেরার কাজ, স্ক্রিপ্ট, পরিচালনায় অমিল নেই। কিন্তু কাঠামো কিছুটা আলাদা। যেমন এখানে ছ’টায় কল টাইম হলে, শুটিং শুরু হয় ছ’টাতেই। কিন্তু বাংলাদেশে সেটা সাতটা-আটটা হয়েই যায়। এখানে আউটডোরে কাজের সময় ভ্যান পাই। ওখানে সে ব্যবস্থা নেই। সেই সময় নিজের গাড়িই ভরসা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর