,

লক্ষ্মীপুরে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : ফুটবল বিশ্বকাপ শুরুর আর বাকি মাত্র ৫ দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এ নিয়ে উত্তেজনার শেষ নেই। আর এ বিশ্বকাপকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কড়ইতলা এলাকার গুদাম রোড সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩-২ গোলে ব্রাজিল সমর্থকদের পরাজিত করেন আর্জেন্টিনা সমর্থকরা। খেলার নির্ধারিত সময় ব্রাজিল-আর্জেন্টিনার ২-২ গোলে সমতা ছিলো। পরে অতিরিক্ত ১০ মিনিটে ব্রাজিলের জালে বল পৌঁছায় আর্জেন্টিনা। গোল দিয়ে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনা সমর্থকরা।

স্থানীয় ব্রাজিল-আর্জেন্টিনার তরুণ সমর্থকরা এই প্রীতি ম্যাচের আয়োজন করে। খেলার উদ্বোধন করেন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব।

এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কফিল উদ্দিন, আহসান উল্লাহ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব প্রমুখ।

স্থানীয় তরুণরা এই প্রীতি ম্যাচের আয়োজন করে। এই সময় মাঠের বাইরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা ছাড়াও বিপুল সংখ্যক ফুটবল প্রেমী খেলাটি উপভোগ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর