,

রহস্যজনক অাগুনে বিঅারটিসির ১১টি বাস পুড়ে ছাই

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী খিলক্ষেতে বিআরটিসির জোয়ারসাহারায় বাস ডিপোতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে ১১টি বাস ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুল হাসান জানান, রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১১টি বাস পুড়ে যায়। এদের মধ্যে একতলা ৬টি ও ৫টি দোতলা বাস রয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো ক্ষয়ক্ষতি পরিমান হিসাব করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি। কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ডিপোতে রক্ষিত অনেকগুলো বাস আগুন থেকে রক্ষা পেয়েছে।

বিঅারটিসি সূত্র জানায়, অগ্নিকাণ্ড পুড়ে যাওয়া বাসগুলো মতিঝিল-জয়দেবপুর, মোহাম্মদপুর-কুড়িল বিশ্বরোড ও মতিঝিল-আবদুল্লাহপুর রুটে চলাচল করতো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর