,

হোয়াইটওয়াশ হয়েও মাহমুদউল্লাহ-মুশফিকের র‌্যাঙ্কিংয়ে উন্নতি

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। আফগান বোলিং তোপে পুরোপুরি বিধ্বস্ত টাইগার ব্যাটিং লাইন। তবে টিম বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও প্রতি ম্যাচেই চেষ্টা চালিয়ে গেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর তারই পুরস্কার হিসেবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলো এই দুই তারকা টাইগারের।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় মাহমুদউল্লাহ ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩তম স্থানে। অন্যদিকে মুশফিক ৩ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪১তম স্থানে।

আফগানিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ তৃতীয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ৪৫ রান। তার আগে দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৪ আর প্রথম ম্যাচে ২৯ রান। তিন ম্যাচে তার মোট রান ৮৮ রান। ব্যাট হাতে এই রান করার পাশাপাশি বল হাতে ২টি উইকেটও নিয়েছেন মাহমুদউল্লাহ।

অন্যদিকে মুশফিক তিন ম্যাচে করেছেন ৮৮ রান। সিরিজের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার করেছেন ৪৬ রান। তার আগে দ্বিতীয় ম্যাচে করেছিলেন ২২ রান। আর প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২০টি রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর