,

জার্মানিকে চমক দেখালো সৌদি আরব

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরু হতে আর মাত্র ৫দিন বাকি। আগামী ১৪ জুন শিরোপার লড়াইয়ে নামছে বিশ্বের ৩২টি দেশ। এর আগে চলছে প্রস্তুতি ম্যাচ। শুক্রবার রাতে জার্মানির বিপক্ষে বেশ চমক দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ফুটবলাররা।

মরুর দেশের বাসিন্দাদের সঙ্গে বেশ কাঠ-খড় পুড়িয়ে জিততে হয়েছে জার্মানদের। তবে ম্যাচে দাপট দেখিয়েছে সৌদি অারব। পাসিং, বল দখল, অ্যাটাক, ডিফেন্স সবদিক দিয়ে এগিয়ে ছিল সৌদি।

শুক্রবার রাতে লেভারকুশনে অনুষ্ঠিত এ ম্যাচে অল্পের জন্য হার এড়াতে পারেনি হুয়ান অ্যান্তোনিও পিজ্জির শিষ্যরা। তবে সৌদির হারে অবদান রয়েছে রেফারিরও। ম্যাচের অতিরিক্ত সময়ে জার্মান ডিফেন্ডার ম্যাটস হোমেলস সৌদি আরবের মোহাম্মদ আল সাহলাউইসের জার্সিতে টেনে ধরে ফেলে দেন। কিন্তু রেফারি সেটিকে পেনাল্টি দেননি। ফলে রেফারির চোখ ফাঁকি দেয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত জিতে যায় জার্মানরা।

উল্লেখ্য, ২০০২ সালের বিশ্বকাপ ম্যাচে সৌদিকে ৮-০ গোলে হারিয়েছিল জার্মানরা। কিন্তু আজ আর সেই সৌদি নেই। অনেকটা বদলে গেছে। ফুটবলে নিজেদের যে শক্তিমত্তা বাড়িয়েছে তার প্রমাণ রেখেছে মাঠে। ২-১ গোলে হেরেছে সৌদি।

এর আগে সৌদি আরব পাঁচটি প্রস্তুতি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। চিলির সাবেক কোচ হুয়ান অ্যান্তোনিও পিজ্জি দায়িত্ব নেয়ার পর থেকেই সেরা ছন্দে আছে ফুটবলাররা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর