,

‘ইয়াবা সুন্দরী’ খ্যাত পাপিয়া স্বামীসহ গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের ‘ইয়াবা সুন্দরী’ খ্যাত ফারহানা আক্তার ওরফে পাপিয়াসহ (২৫) তার স্বামী জয়নাল আবেদীন ওরফে পাঁচুকে (২৯) রাজধানীর লালবাগ থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার তালিকাভুক্ত মাদক চোরাকারবারি।

এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, ১টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, সম্প্রতি মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হলে তারা আত্মগোপনে চলে যায়। বৃহস্পতিবার রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর লালবাগ এলাকায় ১০ হাজার পিস ইয়াবা পরিবহনের সময় তাদের গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী লালবাগ এলাকার গোপন আস্তানা থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও মতিঝিলসহ একাধিক থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত রাজধানীর ১২ জন শীর্ষ মাদক চোরাকারবারির মধ্যে অন্যতম পাপিয়া আক্তার। ‘ইয়াবা সুন্দরী’ নামে পরিচিত পাপিয়া আক্তার ইয়াবা বিক্রি করে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। পাপিয়ার সঙ্গে রয়েছে আরও কয়েকজন নারী। এরা পাপিয়া ও তার স্বামীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রেতা হিসেবে কাজ করে। এমনকি ক্রেতারা অর্ডার দিলে পৌঁছে দেন বাড়িতে গিয়েও। তবে সম্প্রতি মাদকবিরোধী অভিযান শুরু হবার পর থেকে স্বামীসহ গা ঢাকা দেয় পাপিয়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর