,

রাশিয়াকে জি-সেভেনে পুনরায় অন্তর্ভুক্ত করা উচিত: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন এ পুনরায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করা উচিত। আজ শুক্রবার কানাডার কুইবেক প্রদেশের চার্লেভয়েক্সের লা মালবাইয়ে জি-সেভেন সম্মেলনকে সামনে রেখে এমন কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর সিএনএনের।

ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের চেয়ে পুরো ভিন্ন। আর এমন এক সময় ট্রাম্প এ ধরনের মন্তব্য করলেন যখন ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করছেন বিশেষ কাউন্সিল রবার্ট মুলার। অভিযোগ রয়েছে, নির্বাচনে ট্রাম্পের প্রচারণা টিমকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে সহায়তা করেছে রাশিয়া।

কানাডার চার্লেভয়েক্সে জি-সেভেন সামিটের উদ্দেশে যাত্রার আগে হোয়াইট হাউজে তিনি সাংবাদিকদের বলেন, এই সম্মেলনে রাশিয়ার থাকা উচিত। তাদের উচিত রাশিয়াকে ফিরতে দেয়া। কেননা আমাদের উচিত রাশিয়াকে আলোচনার টেবিলে রাখা।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টুইটারে বচসায় জড়িয়ে পড়েন। যদিও এই দুই নেতার সঙ্গেই আজ দেখা হবে মার্কিন প্রেসিডেন্টের।
ক্রাইমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘটনায় জি-এইট নামে পরিচিত গ্রুপ থেকে ২০১৪ সালে রাশিয়াকে বাদ দেয়া হয়।

এদিকে চলতি সপ্তাহে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ওআরএফকে এক সাক্ষাৎকার দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তার কাছে ক্রাইমিয়াকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনও পরিস্থিতি নেই এবং এটা কখনও হবেও না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর