,

স্ত্রীর সামনেই স্বামীকে খেয়ে ফেলল কুমির!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের গঙ্গাপুর গ্রামে স্ত্রীর সামনেই স্বামীকে টেনে নিয়ে খেয়ে ফেলেছে কুমির। নদীতে ধরতে গিয়ে এ ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে উল্লেখ করা হয়েছে।

নিখোঁজের নাম ঝড়েশ্বর মণ্ডল (৫৫)। খবরে বলা হয়েছে, প্রতিদিনের মতো শুক্রবারও নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ঝড়েশ্বর মণ্ডল ও তার স্ত্রী প্রতিমা দেবী।

কিছুক্ষণ মীন সংগ্রহের পর সেই , মাছ স্ত্রীকে পুকুরে ছেড়ে আসতে বলেন ঝড়েশ্বর। প্রতিমা দেবী মীন ছেড়ে ফিরে এসে দেখেন কুমির তার স্বামীকে টেনে নিয়ে যাচ্ছে। আর স্বামী কুমিরের সঙ্গে আপ্রাণ লড়ে যাচ্ছে।

সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের ডেকে নিয়ে আসেন প্রতিমা দেবী। তবে ততক্ষণে ঝড়েশ্বর বাবুকে টেনে নিয়ে যায় কুমিরটি। তাকে উদ্ধার করতে নৌকা নামান স্থানীয়রা।

শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। পানির নিচে নিয়ে কুমিরে তাকে খেয়ে ফেলেছে বলে ধারণা করছে গ্রামবাসী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর