,

সিনেমার অডিশনে কী প্রস্তাব পেয়েছিলেন শ্রুতি-রাধিকা?

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমা ও বলিউডের দুই জনপ্রিয় তারকা শ্রুতি হাসান ও রাধিকা আপ্তে। দু’জনেই অভিনয় দিয়ে অর্জন করেছেন সাফল্য। জয় করেছেন অগণিত ভক্তের মন। তবে এই পর্যায়ে আসার জন্য তাদের করতে হয়েছে অনেক পরিশ্রম।

দক্ষিণী তারকা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। তারকা কন্যা হওয়া সত্ত্বেও তাকে অশ্লীল প্রস্তাব পেতে হয়েছে। এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসে শ্রুতি হাসান নিজের অভিজ্ঞতার কথা জানান।

শ্রুতি বলেন, মাত্র ১৮ বছর বয়সেই এই অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। এক তামিল প্রযোজকের কাছ থেকে অশ্লীল প্রস্তাব পেতে হয়েছিলো আমাকে। একটি কন্নড় ছবির রিমেকের জন্য আমাকে প্রস্তাব দেন এবং তার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানোর কথা বলেন। শুধু এই প্রযোজক নয়, আরো চার-পাঁচজন প্রযোজকের কাছ থেকেও এই ধরণের প্রস্তাব পেয়েছিলাম।

দক্ষিণী সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে এখন বেশি সফল রাধিকা আপ্তে। সর্বশেষ অক্ষয় কুমারের সঙ্গে ‘প্যাডম্যান’ ছবিতে অভিনয় করে দারুণ আলোচিত হন। সিনেমায় অভিষেকের সময় তাকে কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়েছিলো।

রাধিকা বলেন, একটি ছবিতে অভিনয়ের বিনিময়ে একজন দক্ষিণী অভিনেতা ফোন করে তার বাসায় ডেকেছিলেন। কিন্তু সেই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছিলাম। এছাড়া বলিউডে আসার জন্যও এক ব্যক্তির সঙ্গে সহবাস করার প্রস্তাব দেয়া হয়।

বিশ্বব্যাপী সিনেমা অঙ্গনের মানুষজন এখন কাস্টিং কাউচ নিয়ে সরব। প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচ যেন প্রথার মত হয়ে আছে। হলিউড থেকে বলিউড, সব ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর