,

‘আর্জেন্টিনা ফুটবল টিম’ পেজে বাংলাদেশি রিকশাচালক

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের (২০১৮) শুরু হতে বাকি এক সপ্তাহেরও কম সময়। যদিও অনেক আগ থেকেই এবারের বিশ্বকাপ নিয়ে দর্শক-ভক্তদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

রাশিয়ায় ১৪ জুন থেকে ১৫ জুলাই অনুষ্ঠিত এই আসরে অংশ নেবে ৩২টি দেশ। উপমহাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের সংখ্যাই বেশি। আর এই ভক্তদের মধ্য থেকেই বিভিন্ন সময় প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে অদ্ভূত সব ‘পাগলামি’ করে কেউ কেউ খবরের শিরোনাম হয়েছেন।

এবার বাংলাদেশে তেমনিই একটি পাগলামির খোঁজ পাওয়া গেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এক বাংলাদেশি আর্জেন্টিনার ফুটবল সমর্থক, যিনি পেশায় রিকশাচলক। তিনি তার রিকশাকে প্রিয় দলের (আর্জেন্টিনার) পতাকায় রাঙিয়ে তুলেছেন। আর সেটি ‘আর্জেন্টিনা ফুটবল টিম’ নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে। যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রিলেটেড দুটি পেজ পাওয়া গেছে, যেগুলো ভেরিফায়েড। কিন্তু ছবিটি পোস্ট করা পেজটি ভেরিফায়েড নয়।

আর ছবির ওই রিকশাওয়ালা কোন এলাকায় রিকশা চালান কিংবা তার বাড়ি কোথায় তা জানা যায়নি। ছবিতে দেখা যায়, রিকশা চালক তার প্রিয় দল আর্জেন্টিনার পতাকা এঁকেছেন রিকশায় এবং নিজে রিকশায় বসে বিজয় সূচক তার বুড়ো আঙ্গুল উঁচিয়ে (থাম্বস আপ) আছেন।

আর সেই ছবির ক্যাপশনে লেখা, ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ বাংলাদেশ।’ এই পোস্টের নিচে অনেক বাংলাদেশি কমেন্টও করেছেন। কমেন্টে কেউ কেউ লিখেছেন, লাভ আর্জেন্টিনা, লাভ মেসি। আবার কেউ মন্তব্য করেছেন লাভ ইউ আর্জেন্টিনা ফ্রম বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর