,

সাড়া ফেলেছে শাকিব-বুবলীর ট্রেলার (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক: আসন্ন রোজার ঈদে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত নতুন ছবি। গত দুই ঈদের ধারাবাহিকতা বজায় রেখে এবারো তারা জুটি বেঁধে বড় পর্দায় হাজির হচ্ছেন। ঈদে এই জুটির দুটি ছবি মুক্তির কথা থাকলেও এখনো পর্যন্ত একটি ছবি চূড়ান্ত হয়েছে। সেটা ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’।

মুক্তি উপলক্ষে এই ছবির গান ও টিজার প্রকাশ হয় কিছু দিন আগে। এর মধ্যে গানগুলো দারুণ আলোচিত হয়। এবার প্রকাশ্যে এসেছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির ট্রেলার। বৃহস্পতিবার (৭ জুন) ইউটিউবে উন্মুক্ত করা হয় এটি।

হঠাত করেই প্রকাশ হয় ট্রেলারটি। এমনকি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার চ্যানেলে প্রকাশ না করে অন্য একটি চ্যানেলে আপলোড করা হয় এটি। তাই বিষয়টি নিয়ে অনেকে আক্ষেপ প্রকাশ করেছেন। তবে এক দিনেই ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির ট্রেলার বেশ ভালো সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র ২৪ ঘন্টায় ট্রেলারটি উপভোগ করেছে ৫ লাখের বেশি দর্শক।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি যে কমেডি-ড্রাফা ফিল্ম, সেটা ট্রেলারেই বোঝা গেছে। চট্টগ্রাম ও নোয়াখালীর আঞ্চলিক ভাষার পাশাপাশি শাকিব-বুবলীর অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে বলে দর্শকদের অভিমত। এমনকি টিজারের চেয়ে ট্রেলারটি বেশি ভালো লেগেছে বলেও অনেক দর্শক মন্তব্য করেছেন। তবে দীর্ঘ ৫ মিনিটের হওয়ায় কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন ট্রেলারটি নিয়ে।

উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে শাকিব ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু ও কাজী হায়াত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

দেখুন ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির ট্রেলার:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর