,

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, অনেক অত্যাচার সহ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

শুক্রবার (৮ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কসবা উপজেলা আওয়ামী লীগ এই ইফতারের আয়োজন করে।

এসময় তিনি বলেন, কসবা উপজেলার যদি একটা উন্নয়নও হয়ে থাকে তার অংশীদার আপনারা সবাই। আমাদের মধ্যে যে সহমর্মিতা, ভালোবাসা এবং বন্ধুত্ব রয়েছে তা অক্ষুণ্ণ রেখে দলমত-নির্বিশেষে এলাকার উন্নয়ন করতে হবে এবং কসবা-আখাউড়াসহ সারা দেশকে সোনার বাংলায় পরিণত করতে হবে।

এসময় আইনমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।

ইফতারের আগে আইনমন্ত্রী ইফতার মাহফিলে আগত অতিথিদের সামনে ঘুরে ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভুইয়া জীবন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল