,

বিয়ের কেনাকাটায় ব্যস্ত দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা দীপিকা পাড়ুকোন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। রণবীর সিংয়ের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন নায়িকা।

বিরাট-আনুশকা, সোনাম কাপুর-আনন্দ আহুজার পর এবার আরও একটি ঝলমলে বিয়ের অপেক্ষা করছে বলিউড। শিগগিরই বাজবে বিয়ের সানাই। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের দিন, তারিখ নিয়ে আপাতত মশগুল বলিউড।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দীপিকা পাড়ুকোন নাকি বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন। সম্প্রতি মায়ের সঙ্গে মুম্বাইয়ের একটি সোনার দোকানে দেখা যায় দীপিকাকে।

শোনা যাচ্ছে, বিয়ের কেনাকাটা করার জন্যই নাকি মায়ের সঙ্গে ওই সোনার দোকানে হাজির হয়েছিলেন দীপিকা। সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে অবশ্য মুখ খোলেননি দীপিকা। কিন্তু, মায়ের সঙ্গে সোনার দোকানে গিয়ে দীপিকা যে বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা স্পষ্ট হয়ে যায় তার চোখ মুখ দেখেই।

দীপিকাকে ভীষণ ভালোবাসেন রণবীর সিং। কিন্তু দীপিকা এখনও পুরনো প্রেমিককে ভুলতে পারছেন না। এর আগে রণবীর কাপুরের সঙ্গে গভীর প্রেমে মজেছিলেন এই অভিনেত্রী।

কিন্তু রণবীর কাপুর দীপিকার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ঠিক তখনই বন্ধুর মতো দীপিকার জীবনে জড়িয়ে যান রণবীর সিং। রণবীর কাপুরের জন্য নাকি ক্যারিয়ারও ছাড়তে চেয়েছিলেন দীপিকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর