,

বিএনপি বুঝে না-বুঝে বাজেটের সমালোচনা করে: কাদের

news-image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাজেট বাস্তবায়ন করা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বুঝে না-বুঝে বিএনপি সব সময় বিরোধী কথা বলে সমালোচনা করে। এই বাজেট আওয়ামী লীগের কোনো নির্বাচনী বাজেট নয়। এটা একটা জনবান্ধব বাজেট হিসেবে প্রস্তাব করা হয়েছে। আলোচনা-সমালোচনার পর বাজেটে কোনটি থাকবে, কোনটা থাকবে না, সেটা দেখা যাবে।

আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা ও ফেরিঘাট পরিদর্শনে এসে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম আট লেনের মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনায় সেতুর টোল আদায়ে ভাংতি টাকা লেনদেনে দেরি হওয়াই যানজটের অন্যতম একটি কারণ। তারপরও সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে যানজট নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রীর নির্দেশে মেঘনা ও গোমতি নদীতে ১২ জুন থেকে ফেরি চালু হতে যাচ্ছে। এ কারণে দ্রুত গতিতে রাস্তা ও নদীর ঘাট মেরামত করার কাজ চলছে। বরিশাল থেকে আনা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পন্টুন। ইতিমধ্যে গোমতি নদী খনন করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে।

ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতরে যেন নিরাপদে মানুষ ঘরে ফিরতে পারে, সে লক্ষ্যে মহাসড়কে যানজট কমাতেই শেখ হাসিনার নির্দেশে মেঘনা-গোমতির এই ফেরি সার্ভিস চালু করা হচ্ছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগ এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর