,

ঈদের পরই ‘রাগী’র শুটিং শুরু হবে

news-image

বিনোদন ডেস্ক : আবারও শুরু হচ্ছে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ চলচ্চিত্রের কাজ। ঈদের পরই এই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক মিজান। গত বছর অক্টোবরে ছবির শুটিং শুরুর পর ৭০ শতাংশ শুটিং শেষ হয়। কিন্তু তারপর হঠাৎ করেই ছবির কাজ বন্ধ হয়ে যায়।

মিজান বলেন, ‘আমরা ছবির ৭০ শতাংশ শুটিং শেষ করেছিলাম। বাকি আছে ৩০ শতাংশ। ঈদের পরপরই আমরা আবারও ছবির শুটিং শুরু করব। টানা শুটিং করে ছবির কাজ শেষ করার ইচ্ছা আছে।’

কেন বন্ধ ছিল ছবির কাজ—জানতে চাইলে মিজান বলেন, ‘আমাদের ছবির হিরো চায়নাতে ব্যবসা করেন। গত ছয় মাস তিনি ব্যবসার কাজে দেশের বাইরে ছিলেন, যে কারণে আমরা শুটিং বন্ধ রেখেছি। আশা করি, এবার ছবিটি শেষ করতে পারব।’

ছবিতে এখনো কোনো নায়িকা নেওয়া হয়নি। এমন অবস্থায় ৭০ শতাংশ শুটিং শেষ হয় কীভাবে? এমন প্রশ্নের উত্তরে মিজান বলেন, ‘আমরা আসলে নায়িকা ছাড়া বাকি সব কাজই শেষ করেছি। এখন যে শুটিং হবে, তা পুরোটাই নায়িকানির্ভর। ছবিতে নায়িকা হিসেবে কে কাজ করছেন, এখনই তা বলতে পারছি না। তবে দু-একজনের সঙ্গে আমাদের কথা হচ্ছে। আশা করি, খুব তাড়াতাড়ি আমরা জানাতে পারব ছবিতে নায়িকা কে হচ্ছেন।’

ছবির গল্প নিয়ে মিজান বলেন, ‘এই ছবিটি একেবারেই অ্যাকশননির্ভর একটি ছবি। আমরা এই ছবিতে আধুনিক সময়ের প্রযুক্তি ব্যবহার করেছি। কিন্তু টেকনিশিয়ান সব বাংলাদেশের। আমি বিশ্বাস করি, বাংলাদেশে বসে বিশ্বমানের ছবি নির্মাণ করা সম্ভব। সবার কাছে অনুরোধ, আপনারা সিনেমা হলে গিয়ে ছবি দেখুন। আমাদের চলচ্চিত্রকে উৎসাহ দিন।’

মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ ছবিতে অভিনয় করছেন নবাগত নায়ক আবির, মুনমুন, মিশা সওদাগর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর