,

কত বেতন পাবেন টাইগারদের নতুন কোচ?

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৬ মাস ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে আবশেষে প্রধান কোচ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংলিশ কোচ স্টিভ রোডস আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু হবে আগামী ২০ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ক্যাম্পে। বিসিবি সভাপতি বলেছেন, আগের কোচ চন্দিকা হাথুরুসিংহের মতোই স্বাধীনতা দেওয়া হবে রোডসকে। প্রশ্ন হলো, বেতনটাও কি হাথুরুর মতোই বড় অংকের পাবেন রোডস?

বিসিবির একটি সূত্র জানিয়েছে, রোডস হাথুরুর চেয়ে অনেক কম বেতন পাবেন। বাংলাদেশের নতুন ইংলিশ কোচ মাসে পেতে যাচ্ছেন ১৫-১৭ লাখ, বছরে প্রায় ২ কোটি টাকা। এর আগে লঙ্কান কোচ হাথুরুসিংহে পেতেন মাসিক ২৫ হাজার ৮০০ ডলার, বা ২১ লাখ ৭৩ হাজার টাকা। তার বাৎসরিক আয় ছিল বছরে ২ কোটি ৬০ লাখ টাকা, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া কোচদের মধ্যে তৃতীয় ছিলেন হাথুরু।

এ তো গেল বেতনের কথা। আছে আরও সুযোগ সুবিধা। কোচের থাকার জন্য রাজধানীর অভিজাজাত এলাকায় বাড়ি ভাড়া কিংবা পাঁচ তারকা হোটেলে থাকার বিলও বিসিবি দিয়ে থাকেন। চালকসহ ২৪ ঘণ্টা গাড়ি থাকবে তার জন্য। উস্টারশায়ারের এই কোচ বিশ্বমানের ইনস্যুরেন্স পাবেন। তার জন্য নিরাপত্তাকর্মীর ব্যবস্থাও করবে বিসিবি। আর দায়িত্ব পালনের মাঝপথে বেতন-ভাতা বাড়ানোর উদাহারণও আছে। রোডসের তাই মন খারাপ করার তেমন কিছু নেই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর