,

কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন ট্রাম্প!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র কয়েকদিন পরেই ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১২ জুন সিঙ্গাপুরে তাদের আলোচনার কথা রয়েছে। এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন, বৈঠকটি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন তিনি।

এ ব্যাপারে বিবিসি’র খবরে বলা হয়, কিমের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের পরপরই কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানানোর বিষয়ে মন্তব্য করেন তিনি।

এ সময় ট্রাম্প বলেন, সম্ভাবনা রয়েছে যে, কিমের সঙ্গে কোরীয় যুদ্ধ নিয়েও কোন সমঝোতায় পৌঁছাতে পারেন তিনি। তবে তিনি জানিয়েছেন, মূল আলোচনা শেষ হওয়ার পরে এই বিষয়ে আলোচনা হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, সত্যিকারে যা গুরুত্বপূর্ণ তা শেষ হওয়ার পর এই বিষয়টি আসবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা চায় যে, উত্তর কোরিয়া যেন তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়। ট্রাম্প জানিয়েছেন, সে লক্ষ্য অর্জন করতে একটি বৈঠক যথেষ্ট হবে না। একাধিকবার বৈঠকে বসতে হবে।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর