,

‘এটা নির্বাচ‌নের নয়, জনগ‌ণের বা‌জেট’

news-image

ডেস্ক রিপোর্ট : ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে নির্বাচ‌নের নয়, জনগ‌ণের বা‌জেট জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বড় বা‌জেট বড় চ্যা‌লেঞ্জ, বড় চ্যা‌লেঞ্জ অ‌তিক্রম করার সৎ সাহস একমাত্র শেখ হা‌সিনার সরকা‌রের র‌য়ে‌ছে।

আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

বাজেট প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, এই বাজেট আওয়ামী লীগের কোনো নির্বাচনী বাজেট নয়। এ বাজেট জনগণের বাজেট। একটা জনবান্ধব বাজেট হিসেবে প্রস্তাবনা করা হয়েছে। আলোচনা সমালোচনার পর বাজেটে কোনটা থাকবে, কোনটা থাকবে না সেটা দেখা যাবে।

তিনি আরও বলেন, এমন বড় বাজেট গতবারও ছিল। এ বাজেট বাস্তবায়ন সরকারের একটা চ্যালেঞ্জ। বুঝে বা না বুঝে বিএনপি সবসময়ই বিরোধী কথা বলে থাকে।

ঢাকা-চট্টগ্রাম আট লেনের মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনায় টোল আদায়ে ভাংতি টাকা লেনদেনে দেরি হওয়া যানজটের অন্যতম একটি কারণ বলে মনে করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, তারপরও সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে যানজট নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেঘনা ও গোমতি নদীতে ১২ জুন থেকে ফেরী চালু হতে যাচ্ছে। এ কারণে দ্রুত গতিতে রাস্তা ও নদীর ঘাট মেরামত করার কাজ চলছে। বরিশাল থেকে আনা হচ্ছে বিআইডব্লিউটিএ’র পন্টুন। ইতোমধ্যে গোমতি নদী খনন করার নির্দেশও দেয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে।

ওবায়দুল কাদের জানান, আসন্ন ঈদুল ফিতরে যেন নিরাপদে মানুষ ঘরে ফিরতে পারে সে লক্ষ্যে মহাসড়কে যানজট কমাতেই শেখ হাসিনার নির্দেশে মেঘনা-গোমতির এই ফেরী সার্ভিস চালু করা হচ্ছে।

এর আগে, মন্ত্রী মেঘনা ফেরীঘাটের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এসময় তার সাথে ছিলেন সড়ক ও জনপদ বিভাগ এবং বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর