,

সংযুক্ত আরব আমিরাতে রমজানে চোরদের টার্গেট মসজিদগুলোর দামি জুতায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলছে সিয়াম-সাধনার মাস রমজান। এই পবিত্রমাসে সংযুক্ত আরব আমিরাতের চোরদের নজর মসজিদগুলোর দামি জুতায়। আর নামাজের সময় প্রার্থনাকারীদের বাহারি ও দামি জুতা চুরি বন্ধ করতে দেশটির শারজাহ ও আজমান প্রদেশের মসজিদগুলোর প্রবেশ পথে গোপন পুলিশ মোতায়েন করেছে। খালিজ টাইমস।

দেশটির পুলিশ জানায়, সংযুক্ত আরব আমিরাতের বাজারে সহজলভ্য নয় এমন অনন্য নকশার জুতায় নজর থাকে চোরদের। চুরির পর সেসব নকশা নকল করে বানানো জুতা বিদেশের বাজারে বিক্রি করা হয়।

আজমান পুলিশের এক কর্মকর্তা জানায়, রমজান মাস শুরুর পর থেকে মসজিদগুলোর প্রবেশ পথে এ ধরনের অপকর্ম বন্ধে গোপন নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, অনেক চোরই হাতেনাতে ধরা পড়েছে। ক্যামেরায় নজরদারি এবং সন্দেহজনক কর্মকাণ্ডের খোঁজে থাকা গোপন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ায় আগের তুলনায় এ বছরের রমজানে জুতা চুরির পরিমাণ কমে এসেছে বলেও জানিয়েছেন শারজাহ পুলিশের এক কর্মকর্তা।

তিনি বলেন, জুতা ও পার্কিং লটের গাড়িগুলোতে থাকা মূল্যবান জিনিসপত্রের চুরি বন্ধ করতে আমরা মসজিদের চারদিকে টহলের সংখ্যা বাড়িয়েছি। পুলিশের জনসংযোগ ও নৈতিক দিকনির্দেশনা বিভাগ গাড়ির ভেতর মূল্যবান জিনিসপত্র ছেড়ে না যেতে জনগণের সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযানও শুরু করেছি আমরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর