,

আরবাজের বেটিংয়ে যুক্ত থাকার কথা জানতেন না মালাইকা

news-image

বিনোদন ডেস্ক: আইপিএল বেটিংয়ে (জুয়া) যুক্ত থাকার বিষয়টি পুলিশের কাছে আরবাজ খান নিজ মুখে স্বীকার করেছেন। এই ঘটনার পরই বলিউড পাড়ায় হৈ চৈ পড়েছে। এমনকি বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, এই জুয়ার কারণেই নাকি সাবেক স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হয়েছিলো বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজের। তবে মালাইকার মুখে শোনা যাচ্ছে অন্য সুর।

সম্প্রতি বিষয়টিকে মিথ্যা ও অস্বীকার করে মালাইকা জানান, ‘আমি তো দূরের কথা। আমার মনে হয় আরবাজ তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও এই কথা শেয়ার করেননি। সালমান ও তার পরিবার বিষয়টি জানতে পেরেছেন শুধু আরবাজ স্বীকার করে নিয়েছেন বলে।’

আরবাজ খান ও মালাইকা অরোরাযোগ করে মালাইকা আরও বলেন, ‘সালমানের পরিবার এখন অপেক্ষা করছে আরবাজের কাছ থেকে সবকিছু বিস্তারিত জানার। কিন্তু তারা কোনদিন আরবাজকে এ বিষয়ে চাপ দেবেন না। খান পরিবারে সবাই একসঙ্গে থাকেন। কিন্তু যার যার নিজস্ব একটা জায়গা রয়েছে।’

গত ২ জুন পুলিশি জেরার মুখে আইপিএল বেটিংয়ে (জুয়া) যুক্ত থাকার কথা স্বীকার করেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা আরবাজ। তখন তিনি জানান, বাজি ধরে প্রায় ২ কোটি ৮০ লাখ রুপি খুইয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর