সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ১৭ রোহিঙ্গা আটক

news-image

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি ৬০ ব্যাটলিয়ানের সালদানদী বিওপি ক্যাম্প সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কসবার নয়নপুর বাজার থেকে তাদের আটক করে বিজিবি।

বিকালে আটককৃত ১৭ রোহিঙ্গাকে কসবা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটকৃতরা হলেন, মোঃ আমানউল্লাহ (২৭), মোছাঃ আছিয়া বেগম (২৩) মোঃ আলী আহসান (৬০) জানোয়ারা বেগম (২৫) মোঃ নুর মোহাম্মদ (২৮) খোরশিদা বেগম (২০) জুবায়ের হোসেন (১২) মোঃ ইমরান (০৮) মোঃ রফিক (১২) সোনা বেগম (৬০) নুরজাহান (৪৫) মোঃ জুবায়ের (০৭)। এদের মর্ধ্যে ৫জন পুরুষ, ৭ জন মহিলা, শিশু ৫ জন রয়েছে।

সালদানদী বর্ডার বিওপি সূএ জানান, কসবার বায়েক ইউপির নয়নপুর বাজার থেকে সিএনজি থেকে ১৭জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতরা জানান, কক্সবাজারের পালন খালি ক্যাম্পে তাদের আত্বীয় স্বজন আছে। তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিল তারা।

কসবা থানার ওসি (তদন্ত) মো: মনিরুজ্জামান জানান, ১৭ জন রোহিঙ্গাকে থানায় আনা হয়েছে।তাদের মেডিকেল পরীক্ষাসহ খাওয়া-দাওয়া সবকিছুর করা হচ্ছে। প্রচলিত বিধি মোতাবেক রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা