,

বাংলাওয়াশের শিকার হতে হলো বাংলাদেশকেই

news-image

স্পোর্টস ডেস্ক: হলো না! মনে হচ্ছিল দেরিতে হলেও ঘুম ভেঙেছে বাংলাদেশের। আহত বাঘের মতো খোঁচা লেগে গর্জে উঠেছে। ১২ বলে ৩০ লাগে এমন কঠিন সমীকরণও মুশফিক সহজ করে দিলেন টানা ৫ চারে। প্রতিটা শটে ফুটে উঠছিল কী প্রত্যয়। রশিদের শেষ ওভারের প্রথম বলে মুশফিক ফিরে এলেও হাল ছাড়েনি বাংলাদেশ। লড়ে গেল শেষ ওভারের শেষ বল পর্যন্ত। কিন্তু নাটকীয়তার রোমাঞ্চই জাগাতে পারল শুধু। হেরে গেল মাত্র ১ রানে।

এত এত চেষ্টার পরও আফগানিস্তানের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য ছোঁয়া হলো না। ৫ উইকেটে থামল ১৪৪ রান করে। বৃথা গেল মুশফিকের ৩৭ বলে ৪৬ রানের ইনিংসটি। বৃথা গেল বাংলাদেশকে ম্যাচে ফেরানো ৩৮ বলে ৪৫ রানের ইনিংসটি। শেষ বলে তিনটা রান নেওয়ার প্রাণপণ চেষ্টা করেও পারেনি বাংলাদেশ। বাউন্ডারি হতে হতেও হয়নি। সীমানার ওপারে শূন্যে পা ভাসিয়ে রেখে চার বাঁচিয়েছেন আফগান ফিল্ডার শফিক। পা মাটিতে থাকলেই জিতে যেত বাংলাদেশ!

অবশেষে বাংলাওয়াশের শিকার হতে হলো বাংলাদেশকেই। আফগানিস্তান এই প্রথম জিম্বাবুয়ে ছাড়া টেস্ট খেলুড়ে আর কোনো দলকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর