,

দাম কমবে হাইব্রিডের, বাড়বে রিকন্ডিশন গাড়ির

news-image

নতুন অর্থবছরের (২০১৮-১৯) প্রস্তাবিত বাজেটে হাইব্রিড মোটরগাড়ি আমদানি সম্পূরক শুল্ক ২৫ শতাংশ কমানো এবং পুরাতন বা রিকন্ডিশন গাড়ির অবচয় সুবিধা বছরভিত্তিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে হাইব্রিড মোটর গাড়ির দাম কমবে এবং রিকন্ডিশন গাড়ির দাম কিছুটা বাড়বে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থান করা ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব দেন।হাইব্রিড মোটরগাড়ির সম্পূরক শুল্ক কমানোর বিষয়ে মুহিত বলেন, পরিবেশ দূষণ এবং জ্বালানি ব্যয় কমিয়ে আনার জন্য হাইব্রিড গাড়ির আমাদিন উৎসাহিত করার জন্য ১৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড মোটর গাড়ির আমদানি সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

আর রিকন্ডিশন গাড়ির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পুরাতন গাড়ি আমাদনি কিছুটা নিরুৎসাহিত করার লক্ষ্যে বর্তমানে বিদ্যমান অবচয় সুবিধা বছরভিত্তিক ৫ শতাংশ হারে কমানোর প্রস্তাব করা হয়েছে।

রিকন্ডিশন গাড়ির নতুন অবচয় হার অনুযায়ী, এক বছর পর্যন্ত পুরাতন গাড়ির ক্ষেত্রে কোনো অবচয় নেই। এক বছরের বেশি কিন্তু দুই বছরের কম পুরাতন গাড়ির ক্ষেত্রে ১০ শতাংশ, দুই বছরের বেশি ও তিন বছরের কমের ক্ষেত্রে ২০ শতাংশ, তিন বছরের বেশি ও চার বছরের কমের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং চার বছরের বেশি ও পাঁচ বছরের কম রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে ৩৫ শতাংশ অবচয় ধরা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর